1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মুন্সীগঞ্জে প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা, একাধিক গুলিবিদ্ধ”

  • আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে নির্বাচনী প্রচারণায় বাঁধা, একাধিক গুলিবিদ্ধ”

মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি –হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনের (ফুটবল প্রতিক) সমর্থকদের ওপর সশস্ত্র হামলা ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। শনিবার (৭-ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সীকান্দি গ্রামে এঘটনা ঘটে।
এতে দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন বেশ কয়েকজন। আহতদের মধ্যে দুইজন গুলিবিদ্ধের পরিচয় পাওয়া গেছে।
আহতরা হলেন, নজরুল সরকার (৬৫), সে জালাল সরকারের ছেলে এবং রিজন (৩০)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে ও হাসপাতালে প্রেরণ করা হয়।
এ হামলার ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মুহূর্তের মধ্যেই ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আলী ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন মোল্লার অনুসারীরা এই হামলার সঙ্গে জড়িত। দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই রাজনৈতিক আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে স্বতন্ত্র প্রার্থী মোঃ মহিউদ্দিনের ফুটবল প্রতীকের সমর্থক জেলা বিএনপির সদস্য আতাউর রহমান মল্লিকের লোকজন মুন্সীকান্দি এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপি নেতা উজির আলী ও আওলাদ মোল্লার অনুসারীরা ককটেল ও আগ্নআস্ত্র নিয়ে হামলা চালায়। পরে আওলাদ পক্ষের লোকজনও অস্ত্র হাতে অবস্থান করে।
মুন্সীগঞ্জ সদর অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এদের পূর্ব বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসতেই আবার এরা এলাকায় সক্রিয় হয়েছে। সংঘর্ষে দুই তিন জন আহত হয়েছে বলে শুনেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির