“নেত্রকোনায় ৫টি বিদ্যালয় সহ ৪টি বরাদ্দকৃত ভোট কেন্দ্রে আগুন”
পলাশ পাল,জেলা প্রতিনিধি
গতকাল ৯ ফেব্রুয়ারি সোমবার গভীর রাত্রে নেত্রকোনায় পাঁচ বিদ্যালয় সহ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র হিসেবে বরাদ্দকৃত ৪টি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে ক্ষতিগ্রস্ত কেন্দ্র সমূহ হচ্ছে
সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া উচ্চবিদ্যালয়ে ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ভোটকেন্দ্র হিসেবে বরাদ্দকৃত বিদ্যালয়ের চেয়ার, টেবিল, সিলিংফ্যান ও লাইট পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। বিদ্যালয়ের আশেপাশের স্থানীয় এলাকাবাসী এসব অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত বিভিন্ন কৌশলে আগুন নিয়ন্ত্রণে আনে এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেয়।
ভোটের আগে ভোটার এবং জনমনে ভীতি সৃষ্টি করার জন্যই ভোটকেন্দ্রে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ভোটের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট অনেকে।ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলোর
শিক্ষক ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্য মতে গত সোমবার আনুমানিক রাত ২টা/৩টার মধ্যে এই অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার সকালে পুলিশ, ডিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্ষতিগ্রস্ত ঘটনাস্থল সমূহ পরিদর্শন করে তদন্ত শুরু করেন।
পুলিশ সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্ত প্রতিটি ভোটকেন্দ্রের বুথের পেছনের জানালা দিয়ে ভেতরে আগুন ছুঁড়ে দেওয়া হয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে। এ ব্যাপারে
নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ‘আমরা ইতিমধ্যে ঘটনাস্থল সমূহ পরিদর্শন করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।তিনি বলেন,আসন্ন গুরুত্বপূর্ণ এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে পর্যাপ্ত বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বর্তমানে মাঠে রয়েছেন। পরবর্তী যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন। ভোটার এবং জনসাধারণ কে এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় আতঙ্কিত না হওয়ার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান।
Leave a Reply