1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“কণ্ঠকের তালে তালে সংস্কৃতিচর্চা: খাগড়াছড়িতে ৭ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ”

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১০ জন দেখেছেন

“কণ্ঠকের তালে তালে সংস্কৃতিচর্চা: খাগড়াছড়িতে ৭ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে ৭ দিনব্যাপী শাস্ত্রীয় কণ্ঠক নৃত্য প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে উৎসবমুখর পরিবেশে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নৃত্যের ছন্দ, তাল ও অভিব্যক্তিতে ভরপুর এ আয়োজন উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং।
প্রধান অতিথির বক্তব্যে শেফালিকা ত্রিপুরা বলেন,
“শাস্ত্রীয় নৃত্য শুধু শিল্পচর্চাই নয়, এটি আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর তরুণ প্রজন্মকে সংস্কৃতিমুখী করতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও সম্প্রসারিত করা প্রয়োজন।”
৭দিনব্যাপী এ শাস্ত্রীয় কণ্ঠক নৃত্য প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত নৃত্যশিল্পী ফিফা চাকমা। প্রশিক্ষণে মোট ৩৯ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীরা কণ্ঠক নৃত্যের নান্দনিক পরিবেশনা তুলে ধরলে দর্শকরা করতালিতে তাদের অভিনন্দন জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক শিক্ষা কর্মকর্তা সাধন কুমার চাকমা, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক প্রভাংশু ত্রিপুরা, সংস্কৃতিকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়। পুরো আয়োজনটি খাগড়াছড়ির সাংস্কৃতিক অঙ্গনে নতুন প্রাণের সঞ্চার করেছে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির