1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়িতে মাঠে নেমেছে সেনাবাহিনী; নির্বাচনকে ঘিরে জোরদার নিরাপত্তা ও টহল”

  • আপডেট : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন

“খাগড়াছড়িতে মাঠে নেমেছে সেনাবাহিনী;
নির্বাচনকে ঘিরে জোরদার নিরাপত্তা ও টহল”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে নেমেছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার বিকেলের পর জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর টহল ও মহড়া কার্যক্রম চালানো হয়। সেনাবাহিনীর সদর রিজিয়ন থেকে বের হওয়া একটি টহল টিম জেলার কয়েকটি প্রধান সড়কে মহড়া দেয়। এ সময় সেনাবাহিনীর সঙ্গে বিজিবি ও র‌্যাবের সদস্যরাও অংশ নেন, যা সাধারণ মানুষের মাঝে নিরাপত্তার অনুভূতি জোরদার করেছে।
দুর্গম এলাকা ছাড়াও উপজেলা সদর ও জেলা শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, খাগড়াছড়ি জেলায় নির্বাচনী নিরাপত্তায় মোট ২ হাজার ৬৩৯ জন আনসার ও ভিডিপি সদস্য, ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য, ৩০ প্লাটুন বিজিবি এবং র‌্যাবের ২টি টহল দলসহ বিপুল সংখ্যক অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, খাগড়াছড়ি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৫৪ হাজার ১১৪ জন। জেলার ২০৩টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৬৮টি ভোটকেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ হিসেবে চিহ্নিত করে সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করে বলেন, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে খাগড়াছড়িতে একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর ভোটগ্রহণ নিশ্চিত করা সম্ভব হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির