1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“ফ্যাঁসিবাদমুক্ত জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে উঠতে হবে”

  • আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮৮ জন দেখেছেন

“ফ্যাঁসিবাদমুক্ত জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে উঠতে হবে”

– ডিআইজি  মোঃ রেজাউল করিম 

মোঃ সারোয়ার হোসেন,ভাঙ্গা,ফরিদপুর:

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, পুলিশকে হতে  হবে ফ্যাঁসিবাদ মুক্ত এবং জনবান্ধব।আইনশৃঙ্খলা পরিস্থিতি যে কোন মূল্যে বজায় রাখার মধ্যে দিয়ে পুলিশকে জনবান্ধব  হিসেবে গড়ে তোলার মাধ্যমে জনসাধারণের সেবা নিশ্চিত করতে হবে। ফরিদপুরে কোন ফ্যাসিবাদ থাকবে না। ফ্যাসিবাদ আগ্রাসীদের দ্রুত গ্রেপ্তারের আহবান জানিয়ে তিনি  বলেনশান্তি শৃঙ্খলা রক্ষায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।

পহেলা জুলাই থেকে পাঁচ আগস্টে যারা শহীদ হয়েছে এবং আহত হয়েছে এদের পরিবার এবং  এদের খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্ব। তাদের আত্মত্যাগের আমরা এখানে আজ কথা বলতে পারছি। তাদেরকে সহযোগিতা করুন। তাই আমাদের  ফ্যাসিবাদ মুক্ত মাদকমুক্ত নতুন দেশ এবং  ফ্যাসিবাদ মুক্ত নতুন স্মার্ট বাংলাদেশ পুলিশবাহিনী গড়তে যাচ্ছি।

বুধবার সকালে ফরিদপুর জেলার ভাঙ্গা থানা পুলিশ ষ্টেশন সরেজমিন পরিদর্শন দেশে পুলিশ সদস্যদের সাথে  আইনশৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময়  সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলমতের ঊর্ধ্বে ওঠে পুলিশকে কাজ করার আহবান জানিয়ে তিনি আরও বলেন, থানায় আগন্তুক কেউ পুলিশের সাহায্য চাইলে দ্রুত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। সাহায্যেকারী কোন একজন প্রার্থী যেন পুলিশিং সেবা থেকে বঞ্চিত না হয় সেইদিকে পুলিশের নজর রাখতে হবে। পুলিশ বাহিনী কোন অনিয়মের  সাথে  যাবেনা।

 

মিডিয়া কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকরা যদি কোন তথ্য চায় তাহলে অবশ্যই  তাদেরকে তথ্য দিয়ে সহযোগিতার পাশাপাশি  সাংবাদিকদের সাথে ভালো ব্যবহার করতে হবে।

জেলা পুলিশ সুপার আব্দুল জলিল পিপিএম,এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত  পুলিশ সুপার মো. আসিফ ইকবাল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফ হোসেন ও হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান, ভাঙ্গা থানার সংশ্লিষ্ট কর্মকর্তা,  পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির