1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পাখি শিকারি বন্দুকসহ এলাকাবাসির হাতে আটক হয়ে এখন হাজতে”

  • আপডেট : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৯ জন দেখেছেন

“পাখি শিকারি বন্দুকসহ এলাকাবাসির হাতে আটক হয়ে এখন হাজতে”

মোঃ সোহেল রানা, জেলা প্রতিনিধি( কুড়িগ্রাম)

বন্দুক দিয়ে পাখি শিকার করার অপরাধে নাগেশ্বরীতে এক যুবককে এক বছরের কারাদন্ড এবং এক হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত পাখি শিকারী জয়নাল আবেদীন জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিয়ার রহমানের ছেলে। জানা যায়, সোমবার দুপুরে নাগেশ^রী উপজেলার রামখানা ইউনিয়নের আজমাতা এলাকায় ৮টি ঘুঘু পাখি শিকার করে জয়নাল আবেদীন। পাখি শিকারের সময় এলাকাবাসী শিকারীকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ এবং সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিকারীকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও পাখি শিকারে ব্যবহৃত বন্দুক থানা হেফাজতে নেয়া হয় এবং শিকার করা পাখিগুলোকে মাটিতে পুতে রাখা হয়।

সহকারী কমিশনার-ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান রিশাদ বলেন, বন্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২ এর ৬/১১ ধারা ভঙ্গ ও একই আইনের ২৬১ (খ) ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে জয়নাল আবেদীন নামের এক যুবককে এক বছরর বিনাশ্রম কারাদন্ড এবং তৎসঙ্গে এক হাজার টাকা অর্থদন্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির