“শিবচরে কৃষকদের মাঝে মধু বক্সসহ বিনামূল্যে পেঁয়াজ বীজ, সার ও কীটনাশক বিতরন”
সহিদুল ইসলাম,শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:-
২০২৫-২৬ অর্থবছরের কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় মাদারীপুরের শিবচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরন বিতরন করা হয়েছে। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩০ জন কৃষক কে ৩০টি মধু আহরনের বক্স বিনামূল্যে বিতরন করা হয়।
মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারন কার্যালয় চত্ত্বরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরন বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনার কর্মসূচি এসময় উপজেলার ২৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজী পিঁয়াজ বীজ, ২৫ কেজী ইউরিয়া সার, ২৫ কেজী ডিএপি সার, ২৫ কেজী এমওপি সার, ২৫ কেজী জীপসাম সার, ২ শ কেজী জৈব সার ও ৭ কেজী কীটনাশক বিতরন করা হয়। পাশাপাশি মধু চাষে কৃষকদের অন্তর্ভুক্ত করার জন্য পরীক্ষামুলক ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কৃষকদের মাঝে মধু বক্স বিতরণ করেন। জানা যায় মধু বক্সের মাধয়মে মধু আহরন করার জন্য রাণী মৌমাছিওসহ প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করবে কৃষি বিভাগ।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মোঃ আলিমুজ্জামান খানসহ কৃষি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply