1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মাহে রমজানকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি”

  • আপডেট : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৯ জন দেখেছেন

“মাহে রমজানকে স্বাগত জানিয়ে মানিকগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি”

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং এর পবিত্রতা অক্ষুণ্ণ রাখার আহ্বানে মানিকগঞ্জে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিটির আয়োজন করে মানিকগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসা।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় মাদ্রাসা ক্যাম্পাস থেকে র‍্যালিটি শুরু হয়।
পরে এটি মানিকগঞ্জ শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। শৃঙ্খলাবদ্ধ অংশগ্রহণ এবং ধর্মীয় আবহে র‍্যালিটি শহরবাসীর দৃষ্টি আকর্ষণ করে।
র‍্যালিতে নেতৃত্ব দেন মাদ্রাসার অধ্যক্ষ মো. আতিকুর রহমান।

তাঁর নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড বহন করে রমজানের মর্যাদা রক্ষার আহ্বান জানান।

র‍্যালি চলাকালে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। স্লোগানগুলোর মধ্যে ছিল—“রমজানের পবিত্রতা রক্ষা করো করতে হবে”, “দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখো, রাখতে হবে” এবং “অশ্লীলতা ও অপসংস্কৃতি রুখে দাও, রমজানের সম্মান বজায় রাখো”।
র‍্যালি শেষে সমাপনী বক্তব্যে অধ্যক্ষ মো. আতিকুর রহমান বলেন, রমজান কেবল রোজা রাখার মাস নয়; এটি আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতা চর্চার মাস। তিনি সবাইকে রমজানের পবিত্রতা রক্ষা, ব্যবসা-বাণিজ্যে সততা বজায় রাখা এবং সামাজিক অনাচার পরিহারের আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির