“মাহে রমজান উপলক্ষে রমজান তালুকদার এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ”
আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের অর্জুনচর গ্রামের বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ রমজান তালুকদার এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ই ফেব্রুয়ারী) তালুকদার বাড়ি জামে মসজিদের সামনে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অর্জুনচর,আসাদনগর,নলুয়া,সরাইকান্দীনহ আসপাশের গ্রামের পিছিয়ে পড়া মানুষের মধ্যে খেজুর,ছোলা,মুড়ি,চিনিসহ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত সকলের উদ্দেশ্যে জনাব মোঃ রমজান তালুকদার বলেন,মানুষ মানুষের জন্য, আমি আজীবন আপনাদের সেবায় পাশে থাকতে চাই।
এসময় উপস্থিত সবাইকে নিয়ে, নরসিংদী-৪ মনোহরদী-বেলাব থেকে চার বারের নির্বাচিত সংসদ সদস্য ও বর্তমান স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী জনাব সরদার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনায় দোয়া করা হয়েছে।
উল্লেখ যে,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চন্দনবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী হিসাবে দোয়া ও সমর্থন প্রত্যাশী।
Leave a Reply