1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশ মৌলভীবাজারের আহ্বান”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ জন দেখেছেন

“পবিত্র রমজান উপলক্ষ্যে দেশবাসীকে তমদ্দুন মজলিশ মৌলভীবাজারের আহ্বান”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

পবিত্র রমজান ১৪৪৭ হিজরি উপলক্ষে দেশবাসীর প্রতি শুভেচ্ছা ও তাৎপর্যপূর্ণ আহ্বান জানিয়েছে তমদ্দুন মজলিশ-এর মৌলভীবাজার জেলা শাখা।

জেলা শাখার সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবু ও সাধারণ সম্পাদক খিজির মুহাম্মদ জুলফিকার এক যৌথ বিবৃতিতে বলেন, রমজান শুধু দিনের বেলায় পানাহার থেকে বিরত থাকার নাম নয়; এটি আত্মশুদ্ধি, নৈতিকতা ও তাকওয়ার প্রশিক্ষণের মাস। রোজার প্রকৃত শিক্ষা হলো মানুষের ভেতরের খারাপ প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করা এবং আল্লাহভীতি অর্জন করা।

তারা বলেন, রোজা রেখে যদি কেউ হারাম কাজে জড়িত থাকে, সুদ দেওয়া-নেওয়া চালু রাখে, ঘুষ গ্রহণ করে কিংবা অন্যায় উপায়ে সম্পদ অর্জন করে, তাহলে রোজার উদ্দেশ্য পূরণ হয় না। রোজা রাখবেন আবার ঘুষ খাবেন, তা হতে পারে না। সমাজ থেকে দূর্নীতি দূর করতে হলে ব্যক্তিগতভাবে ঘুষ গ্রহণ ও প্রদান উভয় থেকেই বিরত থাকতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্যের ক্ষতি করা, প্রতারণা করা, গীবত করা, মিথ্যা বলা—এসব কাজ রোজার চেতনার পরিপন্থী। ব্যবসা-বাণিজ্যে ওজনে কম দেওয়া, কৃত্রিম সংকট সৃষ্টি করা কিংবা দ্রব্যমূল্য অযৌক্তিকভাবে বাড়ানো থেকেও বিরত থাকতে হবে। রমজান আমাদের ন্যায়পরায়ণতা ও সততার শিক্ষা দেয়।

নেতৃদ্বয় বলেন, পরিবার, সমাজ ও রাষ্ট্রজীবনে শুদ্ধতা আনতে হলে প্রত্যেককে নিজের অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নামাজ, কুরআন তিলাওয়াত, দান-সদকা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে রমজানের শিক্ষা বাস্তব জীবনে প্রতিফলিত করতে হবে। বিশেষ করে নতুন প্রজন্মকে নৈতিকতা, শালীনতা ও সত্যভাষণের গুরুত্ব বোঝাতে হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো ইসলামী সংস্কৃতি চর্চার গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সঠিক ইতিহাস জানার ও জানানোয় সচেতনতা সৃষ্টি করা। তারা বলেন, সঠিক ইতিহাস জানা যেমন জরুরি, তেমনি তা সবার কাছে নির্ভুলভাবে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। অর্জিত জ্ঞানকে ব্যক্তি ও সমাজ গঠনে কাজে লাগাতে হবে।

বিবৃতির শেষে তারা দেশবাসীর প্রতি আহ্বান জানান, রমজানের পবিত্রতা রক্ষা করে আত্মসংযম, সততা ও নৈতিকতার চর্চা বাড়াতে হবে। মহান আল্লাহর কাছে তারা দোয়া করেন, যেন এ রমজান সবার জীবনে রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা বয়ে আনে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির