“মদন মোহন মন্দিরে ৪৫ তম গীতা যজ্ঞ ও গীতা পারায়ন”
রিপন কান্তি ধর, জেলা প্রতিনিধি মৌলভীবাজার।
মৌলভীবাজার ৭ নং চাঁদনীঘাট ইউনিয়ন অন্তর্গত পাহাড় বর্ষিজোড়া মদন মোহন মন্দির প্রাঙ্গণে পার্থসারথী পূজা ও গীতা যজ্ঞ গীতা পারায়ন পাঠ কির্তন সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।
গীতা পারায়নে শতাধিক সনাতনী ভক্তরা অংশগ্রহণ করেন।
দ্বীতিয় পর্যায়ে শ্রী নিরঞ্জন গোস্বামীর দিকনির্দেশনায় ও গীতার ভাব গাম্ভির্যের আলোচনায় শান্তির বার্তা ফুটে উঠে, বিশ্ব ও দেশের মানবকল্যাণে বিশেষ প্রার্থনা করা হয়। যজ্ঞ পরিচালনা করেন বিজয় কৃষ্ণ দেবনাথ ও পাপ্পু বৈদ্য,
সামগ্রিক অনুষ্ঠান মালা শেষে উৎসুক ভক্তদের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
আয়োজনে মূল পরিচালনা করেন শ্রীহরি সেবা সংঘের কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য বৃন্দ। বিভিন্ন এলাকা থেকে ভক্তদের উপস্থিতিতে এক মিলন মেলা হয়। এবারের গীতা যজ্ঞের পারায়ন ৪৫ তম বর্ষ উদযাপন করা হয়।
Leave a Reply