“অসহায় ও পথচারীদের মাঝে ইফতার নিয়ে পাশে দাঁড়িয়েছেন ছাত্রদল নেতা রানা”
আশিকুজ্জামান রানা,লালমনিরহাট জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে অসহায়, দুস্থ ও পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। অত্র ইউনিয়নের বিশিষ্ট ছাত্রনেতা ও ইউনিয়ন ছাত্রদলের অন্যতম নেতা আতিকুল ইসলাম রানার ব্যক্তিগত উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের গুরুত্বপূর্ণ মোড় ও স্থানীয় বাজার এলাকায় ঘুরে ঘুরে কয়েকশ মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন তিনি।
ইফতার বিতরণের সময় উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ জানান, আতিকুল ইসলাম রানা দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের সুখে-দুখে পাশে দাঁড়িয়ে আসছেন। বিশেষ করে রমজান মাসে নিম্নআয়ের মানুষ এবং পথচারীদের জন্য তার এই উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।
ইফতার বিতরণকালে আতিকুল ইসলাম রানা বলেন
”ছাত্ররাজনীতি মানে কেবল মিছিল-মিটিং নয়, ছাত্ররাজনীতি মানে জনগণের সেবা করা। দেশের এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই আমার মূল লক্ষ্য। সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি সাধারণ মানুষের মাঝে সামান্য ইফতার পৌঁছে দিতে। ভবিষ্যতে এই ধরনের সেবামূলক কাজ অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
ইফতার পেয়ে এক পথচারী আবেগপ্লুত হয়ে বলেন, “বাজারে এসেছিলাম কাজ শেষে ফিরতে দেরি হয়ে গেছে, রানার দেওয়া এই ইফতারি দিয়ে এখন পথেই রোজা ভাঙতে পারব। আল্লাহ ওর মঙ্গল করুক।”
কর্মসূচিতে স্থানীয় ছাত্রদল ও যুবদলের কর্মীরা রানাকে সহযোগিতা করেন। বিতরণকৃত ইফতার প্যাকেটে ছিল ফলমূল, ছোলা-মুড়ি, বেগুনি-পিয়াজুসহ পুষ্টিকর খাবার।
Leave a Reply