1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“আমাদের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য- ভিসি সরওয়ার চৌধুরী”

  • আপডেট : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৬ জন দেখেছেন

“আমাদের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য- ভিসি সরওয়ার চৌধুরী”

রিপন কান্তি ধর জেলা প্রতিনিিধি, মৌলভীবাজার।

মানুষের কল্যাণে সকলকে নিবেদিত হওয়ার আহ্বান জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় সিলেটের উপাচার্য অধ্যাপক ড. এএম. সরওয়ার উদ্দিন চৌধুরী।

শুক্রবার (২০ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তন ফুলকলি ফুড প্রডাক্টস লিমিটেড এর ডিজিএম লেখক-গবেষক মোহাম্মদ জসীম উদ্দিনের লেখা ছোটদের মোহাম্মদ (সা:), সমসাময়িক ভাবনা এবং হৃদয়ের কথন বই ৩টির প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় সিলেটের উপাচার্য অধ্যাপক ড. এএম. সরওয়ার উদ্দিন চৌধুরী এ কথাগুলো বলেন।

ভিসি তার বক্তব্যে আরো বলেন, আমাদের সকল কাজ হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। শত কর্ম ব্যস্ততার মধ্যেও লেখক-গবেষক মোহাম্মদ জসিম উদ্দিন খন্দকার সৃজনশীল ও সৃষ্টিশীল জগতকে তিনি ছাড়তে পারেননি। তাঁর রচনাবলীতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন কর্ম মানুষের অনুকরণীয় হয়ে থাকবে। এছাড়া সমসাময়িক ভাবনা বইতে সমসাময়িক বিভিন্ন বিষয় উঠে এসেছে, তেমনি সমাজ বাস্তবতার দুর্দান্ত ছবি এঁকেছেন তিনি। এই বইগুলি লেখককে আজীবন বাঁচিয়ে রাখবে।

বিশিষ্ট কলামিস্ট সাংবাদিক আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও খলিলুর রহমানের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ সিলেট এর বাংলা বিভাগের প্রধান (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আলমগীর হোসাইন।

ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেড জামে মসজিদের খতিব মাওলানা আলতাফ হোসেনের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন হাকালুকি প্রকাশন এর স্বত্বাধিকারী প্রকাশক লুৎফুর রহমান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, লেখক-গবেষক ও ফুলকলি ফুড প্রোডাক্টসের ডিজিএম (প্রশাসন) ও তিনটি বইয়ের লেখক মোহাম্মদ জসীম উদ্দিন খন্দকার, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা মাহবুবুর রহমান, জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান, চট্টগ্রাম সমিতি সিলেট এর সভাপতি এডভোকেট বিশ্বনাথ ঘোষ, আলীম ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক আলিমুল এহসান চৌধুরী, মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মনির হাসান প্রমুখ।

প্রকাশনা অনুষ্ঠানে বাসস সিলেট এর ব্যুরো প্রধান গল্পকার সেলিম আউয়াল, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, কবি মুহিত চৌধুরী, সিনিয়র সাংবাদিক কবি হাজী এম আহমদ আলী, সিনিয়র সাংবাদিক কবি আহমাদ সেলিম, সিনিয়ার সাংবাদিক গুলজার আহমদ, এজাজ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির