1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ধনবাড়ী উপজেলা বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোয় থানায় জিডি”

  • আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৮ জন দেখেছেন

“ধনবাড়ী উপজেলা বিএনপির নেতার বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোয় থানায় জিডি”

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি এর বিরুদ্ধে সম্প্রতি ফেসবুকের দুইটি ফেক আইডি থেকে মিথ্যা মনগড়া পোস্ট করা হয়েছে যা সামাজিক ভাবে সম্মানহানিকর । ২২শে ফেব্রুয়ারি শনিবার সকালে এ ব্যাপারে হাফেজ খায়রুল ইসলাম মুন্সি বলেন, ” আমার বিরুদ্ধে কে বা কাহারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়িয়েছে আমার সম্মান নষ্ট করার জন্য । ধনবাড়ীর মানুষ জানে ২০২৪ সালের ৫ই আগষ্টের পর আমার ভূমিকা । দেশনায়ক তারেক রহমান এর একনিষ্ঠ কর্মী এবং একজন সমাজসেবক হিসেবে ধনবাড়ীর পরিবেশ শান্ত রাখতে সবসময় চেষ্টা করেছি । চাঁদাবাজ, শালিসদার, মাদক ব্যবসায়ী, দখলবাজদের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছি । ত্রয়োদশ জাতীয় নির্বাচন পরবর্তী আমার দল বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে । এখন ধনবাড়ী উপজেলা ঢেলে সাজানোর উদ্যোগ গ্রহণ হবে আমাদের প্রিয় নেতা মাননীয় মন্ত্রী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ভাই এর মাধ্যমে । এই সময় আমার জনপ্রিয়তা এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে ভীত হয়ে কেউ হয়তো আমার নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি দিয়ে মিথ্যা প্রোপাগাণ্ডা চালাচ্ছে যা আমার সম্মান নষ্ট করছে । ধনবাড়ীবাসীর প্রতি আমার আহবান থাকবে কেউ যেন এসব মিথ্যা মনগড়া বানোয়াট প্রপাগাণ্ডা বিশ্বাস না করেন । আমি এর তীব্র নিন্দা জানাই এবং এ ব্যাপারে ধনবাড়ী থানায় গত ২১শে ফেব্রুয়ারি একটি জিডি করেছি । জিডি ট্রাকিং নং LQRQ8H, জিডি নং ৮৮৩, তারিখ ২১/০২/২০২৬”। ২২শে ফেব্রুয়ারি শনিবার দুপুরে জিডির বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম সিদ্দিকী জানান, ” ধনবাড়ী উপজেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি ফেসবুকে দুইটা ফেক আইডি ( ধনবাড়ী নিউজ ও আমাদের ধনবাড়ী সংবাদ ) দিয়ে উনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা ছড়ানোর জন্য থানায় জিডি করেছেন । এখন বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে “।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির