1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মানিকগঞ্জ-এর সিংগাইর উপজেলায় যৌথ বাহিনীর অভিযান: বোমা ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয়”

  • আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৮ জন দেখেছেন

“মানিকগঞ্জ-এর সিংগাইর উপজেলায় যৌথ বাহিনীর অভিযান: বোমা ও ককটেল সদৃশ বস্তু উদ্ধার, নিষ্ক্রিয়”

আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় যৌথ বাহিনীর এক অভিযানে দুইটি বোমা ও ১১টি ককটেল সদৃশ বস্তুসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পরে সেনাবাহিনীর বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল ঘটনাস্থলেই বোমা ও ককটেলগুলো সফলভাবে নিষ্ক্রিয় করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি চালানো হয় সিংগাইর উপজেলার ধল্লা ফোর্ড নগর খানপাড়া পশ্চিম পাশের ঢালসংলগ্ন জঙ্গলের ভেতরে।
অভিযানে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়—দুইটি কালো কসটেপ মোড়ানো আইইডি (দুই পাশে ব্যাটারি সংযুক্ত), লাল কসটেপে মোড়ানো ১১টি ককটেল সদৃশ বস্তু, ১৪ ইঞ্চি দৈর্ঘ্যের দুইটি লোহার চাপাতি, প্রায় ৩১ ইঞ্চি লম্বা কাঠের বাটযুক্ত একটি ছুরি, প্রায় পাঁচ ফুট লম্বা একটি সাইকেলের চেইন এবং প্রায় ছয় ফুট লম্বা একটি মোটরসাইকেলের চেইন।
উদ্ধারকৃত আইইডি ও ককটেলগুলো পরিবহনে ঝুঁকিপূর্ণ হওয়ায় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ঢাকার সাভার সেনানিবাস থেকে ৮ ইঞ্জিনিয়ারিং কোরের বোম ডিসপোজাল বিশেষজ্ঞ দল আনা হয়। সকাল সাড়ে ৭টায় ঘটনাস্থলের পাশের ফাঁকা জায়গায় আলামতগুলো সফলভাবে ধ্বংস করা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।
মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির