1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মনোহরদী প্রেসক্লাবের কমিটি গঠন”

  • আপডেট : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৫ জন দেখেছেন

“মনোহরদী প্রেসক্লাবের কমিটি গঠন”

সভাপতি-হারুন,সেক্রেটারি-সুজন বর্মন 

আমিনুল ইসলাম জনি,মনোহরদী,নরসিংদী। 

নরসিংদীর মনোহরদী প্রেসক্লাবের ২০২৬-২০২৮ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক যুগান্তর ও ডেইলি অবজারভার এর মনোহরদী প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ এবং সাধারণ সম্পাদক পদে দেশ টেলিভিশন এর নরসিংদী প্রতিনিধি সুজন বর্মণ নির্বাচিত হন। শুক্রবার সকালে প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট এই কার্যকরী কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (দৈনিক মানবজমিন) ও মুহা. ইসমাইল হোসাইন খান , (দৈনিক কালের কন্ঠ) সহ সভাপতি তাজুল ইসলাম বাদল (যায়যায়দিন) তানভীর আহম্মদ সহ-সাধারণ সম্পাদক (চ্যানেল এস) মো.রায়হান উদ্দিন বাচ্চু কোষাধ্যক্ষ (দৈনিক মুক্তখবর) মো.বাকি বিল্লাহ সাংগঠনিক সম্পাদক (দৈনিক নয়া দিগন্ত) মো: সুমন মিয়া সহ-সাংগঠনিক সম্পাদক (একুশে টিভি) রেজাউর রহমান দপ্তর সম্পাদক (দৈনিক ভোরের দর্পন)

কার্য নির্বাহী সদস্যরা হলেন, দৈনিক সংগ্রাম এর প্রতিনিধি মোসাদ্দেক রহমান খান, দৈনিক আমার দেশের প্রতিনিধি আসাদুজ্জামান নুর, দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মোঃ মোজাম্মেল হক, দৈনিক কালবেলার প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম, দৈনিক আমার বাংলার প্রতিনিধি জেএম শাহজাহান মোল্লা, দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি ইমাম হোসেন রিপন, দৈনিক সংবাদের প্রতিনিধি মাহবুবুর রহমান সোহেল, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি মোবারক হোসেন, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি জাহিদুল ইসলাম, বিজয় টিভির প্রতিনিধি শরিফুল ইসলাম শামীম ও দৈনিক ঢাকার ডাকের প্রতিনিধি মোঃ আব্দুল কুদ্দুস।

নবনির্বাচিত মনোহরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুজন বর্মণ বলেন, আমাকে নির্বাচিত করায় প্রেস ক্লাবের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সকলকে সাথে নিয়ে সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাবো। ক্লাবের পেশাগত মর্যাদা আরও বৃদ্ধি করা হবে। স্বচ্ছতা, ন্যায় ও দায়িত্বশীলতার সাথে প্রেস ক্লাবকে একটি আধুনিক, গতিশীল ও ঐক্যবদ্ধ প্রতিষ্ঠানে পরিণত করতে সর্বোচ্চ চেষ্টা করব।

মনোহরদী প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি মো. হারুন-অর-রশিদ বলেন, আমাকে সভাপতি করায় প্রেস ক্লাবের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমরা উপজেলার সকল সাংবাদিকদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। ভবিষ্যতে আমরা প্রেসক্লাবের জন্য স্থায়ী ভবন নির্মাণ করতে চাই। যেখানে সাংবাদিকতার সকল আধুনিক সুযোগ সুবিধা থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির