1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এর দিকনির্দেশনায় কমলাকান্দায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের শুভ সূচনা শুরু”

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ জন দেখেছেন

“ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল এর দিকনির্দেশনায় কমলাকান্দায় স্বাস্থ্যসেবায় নতুন দিগন্তের শুভ সূচনা শুরু”

পলাশ পাল, জেলা প্রতিনিধি

গত ২৮ ফেব্রুয়ারি কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগ দিলেন ৬ বিসিএস চিকিৎসক
নেত্রকোনা জেলার সর্ববৃহৎ উপজেলা কলমাকান্দায় স্বাস্থ্যসেবায় যুক্ত হলো নতুন আশা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনিয়োগপ্রাপ্ত ০৬ জন বিসিএস ক্যাডার চিকিৎসক আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। তাঁদের আগমনে দীর্ঘদিনের চিকিৎসক সংকট অনেকটাই লাঘব হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা ।
নেত্রকোনার কমলাকান্দায় ভৌগোলিক বিস্তৃতি ও জনসংখ্যার চাপের কারণে প্রতিদিনই এখানে শত শত রোগী চিকিৎসা নিতে আসেন। শুধু কলমাকান্দা নয়, পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলা থেকেও অসংখ্য রোগী নিয়মিত এই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা গ্রহণ করে থাকেন । সীমান্তবর্তী ও হাওরাঞ্চল হওয়ায় অনেক ক্ষেত্রে এটি দুই উপজেলার মানুষের জন্যই নির্ভরতার প্রধান কেন্দ্র হিসেবে অগ্রণী ভূমিকা পালন করে থাকে।
বিগত সময়ে ব্যাপক চিকিৎসক স্বল্পতার কারণে রোগীদের অপেক্ষা, ভোগান্তি এবং অনেক সময় রেফারালের প্রয়োজন হতো। নতুন ছয়জন চিকিৎসক যোগ দেওয়ায় বহির্বিভাগ ও অন্তর্বিভাগের সেবায় গতি আসবে, জরুরি বিভাগ আরও কার্যকর হবে এবং মাতৃ ও শিশুসেবায় ইতিবাচক পরিবর্তন দেখা যাবে বলে সংশ্লিষ্টদের ধারণা।
স্বাস্থ্যসেবাকে আরও মানসম্মত ও জনবান্ধব করতে নবনিযুক্ত চিকিৎসকরা আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয়রা। কলমাকান্দা ও মধ্যনগরসহ আশপাশের এলাকার মানুষের জন্য এটি নিঃসন্দেহে স্বস্তির খবর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির