1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১”

  • আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৭ জন দেখেছেন

“কয়রায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত, আহত ১”

মোক্তার হোসেন,খুলনা জেলা প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার ফুলতলা বাজার সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছাব্বির (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় রাজা (২৩) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মুসা ডাক্তারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছাব্বির উপজেলার মহারাজপুর গ্রামের আবুল বাশারের ছেলে। আহত রাজা একই গ্রামের মাওলানা রোকনুজ্জামানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলন্ত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি তালগাছে ধাক্কা দেয়। এতে দুই আরোহী ছিটকে পড়ে অজ্ঞান হয়ে যান এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছাব্বিরকে মৃত ঘোষণা করেন। আহত রাজাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজিত কুমার বৈদ জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। এর মধ্যে একজন মারা গেছেন এবং অপরজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।
কয়রা থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির