1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ধুনটে ৮০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”

  • আপডেট : রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৬১ জন দেখেছেন

“ধুনটে ৮০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার”

‎ আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা প্রতিনিধি (বগুড়া):

বগুড়া ধুনট উপজেলা অভিযান চালিয়ে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধুনট থানা পুলিশ।

‎পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত্রি আনুমানিক সাড়ে ১০টার দিকে ধুনট থানা উপ-পরিদর্শক (এসআই) মোঃ মোস্তাফিজ আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নিমগাছী ইউনিয়নের মাঝবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় জনৈক মোঃ এরশাদের বাড়ির সামনে কাঁচা রাস্তার উপর থেকে দুইজনকে হাতে-নাতে আটক করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলেন চিকাশী ইউনিয়নের পার লক্ষীপুর গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে ইমা করিম (৪৮) এবং মৃত সুরুজ্জামানের ছেলে শাকিল (২৪)।

‎পুলিশ জানায়, তল্লাশীকালে তাদের দেহ থেকে মোট ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় ৮ গ্রাম। এর মধ্যে ইমা করিমের কাছ থেকে ৭০ পিচ এবং শাকিলের কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের একটি অংশ রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে এবং বাকিগুলো জব্দ করে সিলগালা করা হয়েছে।

‎পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় মাদক ব্যবসায়ী ও সেবীদের কাছে বিক্রি করার কথা স্বীকার করেছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারায় নিয়মিত মামলা দায়ের করে তাদেরকে বগুড়া আদালত মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির