1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“ভাঙ্গায় বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু”

  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১০৩ জন দেখেছেন

“ভাঙ্গায় বিষধর সাপের কামড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু”

সারোয়ার হোসেন,ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি-

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের চারাভিটা গ্রামে ঘুমের মধ্যে বিষধর সাপের কামড়ে আরফান মুন্সি(১৪) নামের এক  স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে ঐ গ্রামের মৃত মোঃ হাতেম মুন্সীর পুত্র এবং কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

সোমবার দিবাগত রাতে ওই শিক্ষার্থী লেখাপড়া শেষ করে ঘুমিয়ে পড়লে তাকে বিষধর সাপে কামড় দেয়। হঠাৎ অসুস্থতা বোধ করে ঘরের সবাইকে ডেকে তুলে এবং আস্তে আস্তে আরফান তীব্র ব্যথায় নিস্তেজ হতে থাকে। পরে রাত ২টার দিকে তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কিশোরের চাচা ইমরান মুন্সি জানান, পোষা বিড়ালে কামড় দিয়েছে ভেবে প্রথমে বিষয়টি গুরুত্ব দেয়নি। পরে অবস্থার অবনতির পর তাকে ভাঙ্গা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান যে, তাকে বিড়াল নয় বিষধর সাপে কামড় দিয়েছে। দীর্ঘ সময় হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।

আরফান মুন্সির মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির