1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“খাগড়াছড়ি সদরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট: ৪ প্রতিষ্ঠানে জরিমানা”

  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৫ জন দেখেছেন

“খাগড়াছড়ি সদরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট: ৪ প্রতিষ্ঠানে জরিমানা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে খাগড়াছড়ি সদরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন।
সোমবার (০২ মার্চ) দুপুরে খাগড়াছড়ি সদর পৌর বাজারে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে পণ্যের মূল্য তালিকা, সরবরাহ পরিস্থিতি এবং খাদ্যদ্রব্যের মান যাচাই করা হয়।
অভিযানকালে মূল্যতালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করার অভিযোগে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক ৪টি মামলায় মোট ২ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীদের ভবিষ্যতে আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাজমীন আক্তার। এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানিয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির