1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ধুনটে বাঙালি নদী থেকে ড্রেজার বসিয়ে বিএনপি নেতার বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি”

  • আপডেট : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১০৯ জন দেখেছেন

“ধুনটে বাঙালি নদী থেকে ড্রেজার বসিয়ে বিএনপি নেতার বালু উত্তোলন, হুমকির মুখে ফসলি জমি”

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে ড্রেজার মেশিন বসিয়ে অবাধে বালু উত্তোলন করছে মাসুদ হোসেন নামের এক বিএনপি নেতা ও তার সহযোগীরা। উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের ভিতর দিয়ে প্রবাহিত বাঙালি নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন ব্যহত রেখেছে। মাসুদ হোসেন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের হেউটনগর গ্রামের আবুল কাশেমের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, ড্রামের নৌকা বানিয়ে তার ওপর মেশিন বসিয়ে পাইপের মাধ্যমে বাঙ্গালী নদীর পূর্ব তীরে বালু ফেলা হচ্ছে। পরবর্তীতে উত্তোলিত বালু ট্রাকে করে বিক্রি করা হবে বিভিন্ন স্থানে। বালু উত্তোলনের ফলে ক্ষতিগ্রস্থ হবে নদীর তীর, বিলিন হতে পারে ফসলি জমি। বালু পরিবহনেও ক্ষতিগ্রস্ত হবে গ্রামীণ সড়ক। স্থানীয়রা অবিলম্বে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু বন্ধসহ উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান বলেন, বাঙালি নদী থেকে বালু তোলার বিষয়টি অবগত আছি। বগুড়া পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। বালু তোলা বন্ধে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির