1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান” নেত্রকোনায় পাঁচ প্রতিষ্ঠানে শূন্য পাস ৩০ পরীক্ষার্থীর কেউই উত্তীর্ণ নয়, জেলার সামগ্রিক পাসের হারও ৫০ শতাংশের নিচে।  ঘোড়াঘাটে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালি চেক বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় “দক্ষ যুবসমাজ গড়ার প্রত্যয়ে খাগড়াছড়িতে জাবারাংয়ের উদ্যোগে জাতীয় যুব দিবস পালন খাগড়াছড়িতে উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত” খাগড়াছড়িতে জাতীয় যুব দিবস উদযাপন” খাগড়াছড়ির আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কমিটিতে এমপির প্রতিনিধি অংগ্য মারমা” “মনোহরদীতে খতমে নবুওয়াত মহাসম্মেলনে ইমাম-উলামা-ত্বলাবা পরিষদের ফ্রি শরবত বিতরণ” এইচএসসি ফলাফল: ব্যর্থ কারা—শিক্ষার্থী, নাকি আমাদের শিক্ষা ব্যবস্থা? নতুন নেতৃত্বে বৌদ্ধ যুব সংঘ, ১৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা

“খাগরাছড়িতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি: দ্রুত বাস্তবায়নের আহ্বান”

  • আপডেট : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪৫ জন দেখেছেন

“খাগরাছড়িতে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি: দ্রুত বাস্তবায়নের আহ্বান”

খোকন ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।

উচ্চতর গ্রেডসহ ৬ দফা দাবির বাস্তবায়নে খাগড়াছড়িতে স্বাস্থ্য সহকারীদের জোরালো অবস্থান কর্মসূচি। সিভিল সার্জন কার্যালয়ের সামনে মঙ্গলবার সকাল থেকে স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকরা এই অবস্থান কর্মসূচি পালন করেন। বাংলাদেশ স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন ও বাংলাদেশ স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে এই আন্দোলনে উঠে আসে দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে দৃপ্ত কণ্ঠে উচ্চারিত দাবি।

প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে:

স্নাতক শিক্ষাগত যোগ্যতা যুক্ত করে ১৪তম গ্রেড প্রদান। ইন সার্ভিস ডিপ্লোমা সম্পন্নকারীদের টেকনিক্যাল পদ মর্যাদা ও ১১তম গ্রেডে উন্নীতকরণ। পদোন্নতিতে ধারাবাহিক উচ্চতর গ্রেড নিশ্চিত করা। দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন স্কেল ও পদ মর্যাদা পুনর্মূল্যায়ন।

স্বাস্থ্য সহকারীরা দাবি করছেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তাদের অবদান অনস্বীকার্য। অথচ যুগোপযোগী নিয়োগ বিধি, গ্রেড ও পদোন্নতিতে দীর্ঘদিন অবহেলিত হয়ে আসছেন তারা। এ অবস্থার পরিবর্তন এখন সময়ের দাবি।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা হেল্থ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের সভাপতি এডিসন চাকমা, সাধারণ সম্পাদক কিরণ কুমার ত্রিপুরা, মুখপাত্র মো. জাকির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ইউনুস, সিনিয়র সহ-সভাপতি বিবেকাময় রোয়াজাসহ জেলার বিভিন্ন উপজেলার শতাধিক স্বাস্থ্যকর্মী।

৬ দফা দাবিসমূহ একনজরে:

১. নির্বাহী আদেশে নিয়োগ বিধি সংশোধন ও স্নাতক শিক্ষাগত যোগ্যতা সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান।

২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সম্পন্নকারীদের টেকনিক্যাল পদ মর্যাদাসহ ১১তম গ্রেড।

৩. পদোন্নতিতে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা।

৪. অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার আলোকে সকলকে স্নাতক স্কেলে আত্মীকরণ।

৫. টাইম স্কেল/উচ্চতর গ্রেড পূর্বের স্কেলে হিসেব করে নতুন স্কেলে সমন্বয়।

৬. পূর্বে ডিপ্লোমা সম্পন্নকারীদের সরাসরি ১১তম গ্রেডে উন্নীতকরণ।

এ সময় বক্তারা বলেন, “আমরা শুধু নিজেদের অধিকার চাই, অবমূল্যায়ন নয়। স্বাস্থ্যখাতের অগ্রগতিতে মাঠ পর্যায়ে আমাদের কাজের স্বীকৃতি সময়মতো না পেলে জনস্বাস্থ্যও ক্ষতিগ্রস্ত হবে।”

স্বাস্থ্যসেবা কাঠামোতে ন্যায্য অধিকার আদায়ে এই আন্দোলন হবে এক মাইলফলক—এমনটাই প্রত্যাশা স্বাস্থ্য সহকারীদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির