“সরই ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নরমাল ডেলিভারি পরিচালনাকারী স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ ও নবজাতকের জন্ম নিবন্ধন উদ্যোগ”
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান জেলা প্রতিনিধি:
০৩,০৩,২০২৬ইং
সরই ইউনিয়ন পরিষদ-এর পক্ষ থেকে সরই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নরমাল ডেলিভারির মাধ্যমে সফলভাবে শিশু প্রসব পরিচালনা করায় সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়। স্বাস্থ্যকর্মীদের এই মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রশংসা করেন উপস্থিত প্রতিনিধিরা।
চিকিৎসা সেবার মানোন্নয়নের লক্ষ্যে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে স্বাস্থ্যকেন্দ্রে নিত্যপ্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামাদি সরবরাহ করা হয়। এতে এলাকার মা ও শিশুস্বাস্থ্য সেবা আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
নবজাতক ও তার মায়ের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি জন্মের পরপরই নবজাতকের জন্ম নিবন্ধন সনদ প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়, যাতে নাগরিক সেবা দ্রুত ও সহজভাবে নিশ্চিত করা যায়।
পরিদর্শনকালে ইউপি সদস্য, হিসাব সহকারী এবং স্থানীয় গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও স্বাস্থ্যখাতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Leave a Reply