1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১: বসতবাড়িতে ভাঙচুর”

  • আপডেট : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৮ জন দেখেছেন

“ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, আহত ১: বসতবাড়িতে ভাঙচুর”

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সানোয়ার হোসেন (৪০) নামে একজন গুরুতর আহত হয়ে ওসমানপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ১লা মার্চ বিকেলে উপজেলার ৬ঘট্টি ও পাঠশাও গ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৬ঘট্টি গ্রামের শহিদুল ইসলাম ও একই এলাকার বিবাদী উজ্জ্বল গ্রুপের মধ্যে ২ একর ৯২ শতক আয়তনের একটি পুকুরের জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে ঘটনার দিন বিকেলে শহিদুলের বড় ছেলে সানোয়ার হোসেন তার সঙ্গী সবুজ (৩৫) ও রুবেলকে (৩২) নিয়ে ওসমানপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে পাঠশাও গ্রামের আল-আমিনের বাড়ির সামনে পৌঁছালে বিবাদীরা তাদের পথরোধ করে লাঠিসোঁটা দিয়ে বেদম মারপিট করে।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা কেবল মারপিট করেই ক্ষান্ত হয়নি; তারা শহিদুল ইসলামের বসতবাড়িতে হামলা চালিয়ে দরজা ও জানালা ভাঙচুর করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত সানোয়ারকে উদ্ধার করে দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (ওসমানপুর হাসপাতাল) ভর্তি করেন।

এ ঘটনায় শহিদুল ইসলাম বাদী হয়ে ১৫ জনকে আসামি করে ঘোড়াঘাট থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, विवादিত জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। গত ১লা মার্চ বিকেলে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির