1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“বগুড়ার ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত”

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

“বগুড়ার ধুনটে নাতির লাঠির আঘাতে দাদা নিহত”

আশেকে এলাহী শিবলী – ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনটে প্রতিবেশী নাতির লাঠির আঘাতে দাদা সঞ্চব আলী শেখ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এঘটনায় সামছেল মিয়া (৫০) নামের আরও এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সঞ্চব আলী শেখ ওই গ্রামের মৃত ইয়াজ উদ্দিনের ছেলে এবং আহত সামছেল মিয়া নিহত সঞ্চব আলীর চাচাতো ভাই। আর ঘাতক নাতি একই গ্রামের প্রতিবেশী ভাতিজা হোসেন আলীর ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে সঞ্চব আলী কাজে যাওয়ার সময় জানতে পারেন তার চাচাতো ভাই সামছেল মিয়াকে প্রতিবেশী হোসেন আলীর ছেলে সুলতান মাহমুদ লাঠি দিয়ে মারধর করছে। এমন সংবাদ পেয়ে সঞ্চব আলী এগিয়ে গেলে সুলতান মাহমুদ তার হাতে থাকা লাঠি দিয়ে সঞ্চব আলীর মাথায় আঘাত করে। আঘাতে সঞ্চব আলী মাটিতে লুটিয়ে পড়েন। পরে আরো এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে আসার সময় তাদের উপরেও মারধরের জন্য উদ্ধত হয়। সবার ডাক- চিৎকারে আশেপাশের অনেকে এগিয়ে এসে সঞ্চব আলী ও সামছেল মিয়াকে উদ্ধার করে। পরে পরিবারের লোকজন আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সামছেল মিয়া বাসায় চলে আসে আর সঞ্চব আলীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অন্য একটি বেসরকারী ক্লিনিকে ভর্তি করে। সেখানে চিকিসাধীন অবস্থায় সন্ধ্যা ৭ টার দিকে সঞ্চব আলী মারা যান।

মথুরাপুর ইউপি সদস্য আশরাফ আলী জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় বা হঠাৎ করে কেউ সামনে পড়লে হাত বা লাঠি দিয়ে মারধর করাটা বহুদিন আগে থেকেই করে আসছে সুলতান মাহমুদ। মূলত পারিবারিক ভাবে এটা মানসিক বা পাগলপ্রায় বলে আসছে দীর্ঘদিন থেকে। চিকিৎসা করেও সুস্থ করা সম্ভব হইনি। এরূপ অবস্থায় বৃহস্পতিবার সেহরী খেয়ে নামাজ শেষ করে ভোর সকালে সামছেল মিয়া প্রতিবেশী হোসেন আলীর বাড়ীর সিমানা দিয়ে যাচ্ছিল। তখন কিছু বুঝে ওঠার আগেই হোসেন আলীর ছেলে সুলতান মাহমুদ লাঠি দিয়ে সামছেল মিয়াকে এলোপাতাড়ি পেটাতে থাকে। সামছেল মিয়াকে মারধরের ঘটনাটি দেখতে পেয়ে সঞ্চব আলী এগিয়ে আসলে সুলতান মাহমুদ তাকে লাঠি দিয়ে মাথায় স্বজোরে আঘাত করে। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা গেছেন। এঘটনায় থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেছেন।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, লাঠির আঘাতে সঞ্চব আলী নামের এক বৃদ্ধের মৃত্যুর সংবাদ পেয়ে অভিযান চালিয়ে সুলতান মাহমুদকে থানা হেফাজতে নেয়া হয়। পরে নিহতের ছেলে আব্দুল মোমিন বাদি হয়ে থানায় মামলা দায়ের করলে আসামীকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে বগুড়া আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির