1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“ঘোড়াঘাট থানায় জব্দকৃত কোটি টাকার সম্পদ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে দেখার কি কেউ কি নাই”

  • আপডেট : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৭১ জন দেখেছেন

“ঘোড়াঘাট থানায় জব্দকৃত কোটি টাকার সম্পদ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে দেখার কি কেউ কি নাই”

মোঃ কায়সার হাবিব পাপ্পু ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাট থানায় মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জব্দকৃত কোটি কোটি টাকার সম্পদ এখন অযত্ন আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। দীর্ঘ দিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় রোদ-বৃষ্টিতে নষ্ট হচ্ছে শতাধিক মোটরসাইকেলসহ ট্রাক ও মাইক্রোবাসের মতো ভারী যানবাহন।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে মাদক দ্রব্য পাচার ও অপরাধমূলক কাজে ব্যবহৃত যানবাহনসহ আসামিদের আটক করে নিয়মিত মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে যানবাহনের বর্ণনা থাকায় আসামীরা জামিনে মুক্ত হলেও আইনি জটিলতা বা আগ্রহের অভাবে তাদের ব্যবহৃত যানবাহনগুলো ছাড়িয়ে নেন না। ফলে বছরের পর বছর ধরে এগুলো থানার আঙিনায় পড়ে থেকে অকেজো হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, বর্তমানে ঘোড়াঘাট থানায় জব্দকৃত মোটরসাইকেলের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে। এছাড়া রয়েছে ১২-১৪টি ভারী যানবাহন (ট্রাক ও কাভার্ড ভ্যান), ৪টি অটোরিকশা এবং ৩-৪টি মাইক্রোবাস। এসব যানবাহনের অনেকগুলোর টায়ার পচে গেছে, বডিতে ধরেছে মরিচা। সচেতন মহলের মতে, এসব যানবাহন আদালতের মাধ্যমে দ্রুত নিলামের ব্যবস্থা করলে সরকার কোটি কোটি টাকার রাজস্ব পেত।

এদিকে স্থানীয়দের অভিযোগ, পুলিশের সোর্স বা ‘খোচর’ পরিচয়ধারী কিছু ব্যক্তি মাদক ব্যবসায়ীদের সাথে গোপন আঁতাত করে ব্যবসায় উৎসাহিত করছে। এর ফলে মাদক নির্মূল হওয়া তো দূরের কথা, যুবসমাজ ক্রমান্বয়ে অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। মাদকের প্রভাবে সমাজে খুনাখুনি, পারিবারিক কলহ এবং যৌতুকের মতো সামাজিক ব্যাধি আশঙ্কাজনক হারে বাড়ছে।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার কর্মকর্তাদের সাথে কথা বললে তারা জানান, জব্দকৃত মালামাল আদালতের নির্দেশের অপেক্ষায় থাকে। আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত এগুলো নিজস্ব ব্যবস্থাপনায় রাখা হয়। তবে মামলার দীর্ঘসূত্রতার কারণেই মূলত এসব সম্পদ নষ্ট হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির