1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“নাগেশ্বরীতে মাদ্রাসায় ইফতার আয়োজন করেছেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক”

  • আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২১ জন দেখেছেন

“নাগেশ্বরীতে মাদ্রাসায় ইফতার আয়োজন করেছেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক”

মোঃ সোহেল রানা, জেলা প্রতিনিধি (কুড়িগ্রাম)

৬ মার্চ শুক্রবার নাগেশ্বরী উপজেলার, ভিতবরন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় দারুন নাজাত মাদ্রাসায় ইফতার মাহফিল এর আয়োজন করা হয়। এ কার্যক্রম পরিচালনা করে স্বেচ্ছাসেবী সংগঠন নাগেশ্বরী ব্লাড ব্যাংক।

ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় দারুন নাজাত মাদ্রাসায় ইফতার মাহফিল এর আয়োজনে উপস্থিত ছিলেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর উপদেষ্টা ডা মোঃ সাইদুর ইসলাম, সভাপতি মোঃ রাশেদ আহমেদ , সাধারণ সম্পাদক মোঃ লিটু মিয়া, দপ্তর সম্পাদক মোঃ শাহজালাল সাঈফ, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম সাকিল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ অন্তর মাহমুদ, সাব্বির আহমেদ,মহিব, হান্নান সহ নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর সকল সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং রমজানের তাৎপর্য তুলে ধরতেই এ আয়োজন। সংগঠনটির স্লোগান— “মানব জাতির কল্যাণে, এগিয়ে আসি সেবা দানে” কে ধারণ করে সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য।

উল্লেখ্য, নাগেশ্বরী ব্লাড ব্যাংক একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে রক্তদান কার্যক্রমসহ বিভিন্ন মানবিক সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন নাগেশ্বরী ব্লাড ব্যাংক এর ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ মাসুদ খন্দকার হুজুর। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।
নাগেশ্বরী ব্লাড ব্যাংক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির