“রাজধানীতে ধুনটবাসীর মিলনমেলা ও ইফতার মাহফিল”
আশেকে এলাহী শিবলী – ধুনট (বগুড়া) প্রতিনিধি:
আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় রাজধানীর উত্তরায় ট্যাংকার ফুড কোর্ট এলাকায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রান্ত থেকে আগত ঢাকাস্থ ধুনটের পেশাজীবী, শিক্ষার্থী, নারী পুরুষ ও শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত এ আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়। ইফতার মাহফিলে বগুড়ার ঐতিহ্যবাহী আলুঘাটি ও মিষ্টি দই পরিবেশন করা হয়।
আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার সভাপতি আঁখিনুর জামান বকুল বলেন, আমরা যারা ধুনট উপজেলার নানা শ্রেণি পেশার মানুষ ঢাকায় বসবাস করি তাদের নিয়ে প্রতিবছর একটি মিলনমেলা করার চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় এ বছরও সবাই এক সাথে ইফতারের আয়োজন করেছি। আমরা বিগত ১০ বছর ধরে এমন আয়োজন অব্যহত রেখেছি।
ইফতার মাহফিলে অংশগ্রহণকারী ধুনট উপজেলা প্রেসক্লাবের সদস্য এস এম আরিফুল আমিন বলেন , প্রতিবছর রমজানে একদিন ইফতার মাহফিল উপলক্ষে আমরা ধুনটবাসী একত্রে হতে পারি। নাগরিক জীবনে যা আমাদের জন্য অত্যন্ত উপকারী। আমরা নিজেদের ঐতিহ্য ধরে রেখে খাবার গ্রহন করি।
আমরা ধুনটবাসী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোনাজ্জেমুল ইসলাম সুমন বলেন, পবিত্র মাহে রমজানের তাৎপর্যকে সামনে রেখে পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও এলাকার প্রতি ভালোবাসা জোরদার করতেই এই আয়োজন। এটি আমাদের প্রাণের বন্ধন দৃঢ় করে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন কার্যক্রম পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
এসময় ইফতার মাহফিলে রায়হান শেখ, শিহাব উদ্দিন, আমরিন হোসাইন, সত্যজিৎ রায় রনি, খন্দকার সুলতান আহমেদ, আরিফিন ইসলাম, গোলাম মোস্তফা, সাদেকুল বাশার, আব্দুল হামিদ, হাবিব হাসান মোহন, তানভীর, মোশাররফ হোসেন,মেহেদী হাসান, মৃদুল হাসান, কাউসার আহমেদ, আবু সায়েদ, খালিদ হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply