1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন”

  • আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৪৬ জন দেখেছেন

“রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন”

রিপন কান্তি ধর,জেলা প্রতিনিধি মৌলভীবাজার।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ। সিলেট নগরির ২৯নং ওয়ার্ডের লাউয়াই মহল্লার বাসিন্দা মরহুম আব্দুন নূরের দ্বিতীয় ছেলে প্রবীণ সমাজসেবী ও মুরব্বি, সদালাপী, দেশপ্রেমিক আবু সাঈদ ছিলেন ’৭১-এর রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি শনিবার (৭ মার্চ) ভোর ৫টা ৪০মিনিটে নগরির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। মাত্র ৬ মাস আগে তাঁর স্ত্রী ইন্তেকাল করেছেন। বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ ২ ছেলে, ১ মেয়ে, ৪ ভাই, ৩ বোনসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্খী এবং সহযোদ্ধা রেখে গেছেন। তাঁর বড় ভাই তোফাজ্জ্বল করিম ওরফে আবু তৈয়বও একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী। ছোট অপর ৩ ভাই সাবেক কৃতী ফুটবলারত্রয় আবু বক্কর, আবু হোসেন ও আবু সুফিয়ান বর্তমানে যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ও কমিউনিটি নেতা।

বিকেল ৪টায় মরহুমের বাড়িপ্রাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের মরদেহকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এম এস অনিক চৌধুরীর উপস্থিতিতে এবং সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)র দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদকে রাষ্ট্রীয় সম্মান জানায়। এরআগে উপজেলা নির্বাহী অফিসার এম এস অনিক চৌধুরী এবং ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম যৌথভাবে বীর মুক্তিযোদ্ধার মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় মরহুমের সহযোদ্ধাদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আব্দুস শহীদ খান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ সাইফুল আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মছব্বির ওরফে কুতুব উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ইসরাইল মিয়া, বীর মুক্তিযোদ্ধা জানু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

বাদ আছর লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের নামাজে জানাজায় ইমামতি করেন লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মুফতি জাকারিয়া জাবের। নামাজে জানাজায় বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী নেতা, সমাজকর্মী, সাংবাদিক ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশ নেন। এ সময় মুক্তিযোদ্ধাদের পক্ষে আলহাজ্ব সাইফুল আলম এবং পরিবারের পক্ষে মরহুমের ছোট ভাই শিক্ষাবিদ আবু হোসেন সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
পরে মরহুমের লাশ স্থানীয় লাউয়াই পঞ্চায়েতি কবরস্তানে দাফন করা হয়।

উল্লেখ্য, মাত্র ১৫ দিন আগে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ পবিত্র ওমরাহ্ পালন করে দেশে এসেছেন। দেশে এসেই তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর আর সুস্থ হননি। রাজনৈতিকভাবে তিনি সিলেট জেলা কৃষক লীগের সদস্য এবং দক্ষিণ সুরমা উপজেলা শাখার আহবায়কের দায়িত্ব পালন করছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির