1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা”

  • আপডেট : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১৭১ জন দেখেছেন

“খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নেতৃত্বে নাটকীয় পরিবর্তন এসেছে। দুর্নীতির অভিযোগে পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সরিয়ে অস্থায়ীভাবে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন পরিষদের সদস্য শেফালিকা ত্রিপুরা। এই রদবদলে নতুন করে আলোচনায় এসেছে পার্বত্য এলাকার রাজনৈতিক পরিবেশ।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় দপ্তর থেকে থেকে আজ (৮ জুলাই ) বিকেলে জারি করা এক পরিপত্রে জানানো হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী শেফালিকা ত্রিপুরাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে সই করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পরিষদ-১ শাখার সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম। মন্ত্রণালয়ের ০৭/০৭/২০২৫ তারিখের স্মারক অনুযায়ী এই আদেশ কার্যকর হয়।

অন্যদিকে, বর্তমান চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে “অসাদাচরণ ও দুর্নীতির গুরুতর অভিযোগে” পরিষদের সকল কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। ৭ জুলাই বিকেলে তাঁকে এ সংক্রান্ত পরিপত্র পাঠানো হয়।

এই পরিবর্তনকে ঘিরে খাগড়াছড়ির রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। কে হবেন স্থায়ী চেয়ারম্যান? তদন্তের পরে কী হবে জিরুনার ভবিষ্যত? আর অস্থায়ী চেয়ারম্যান হিসেবে শেফালিকা ত্রিপুরা কী ধরনের নেতৃত্ব দেখাবেন — এসব প্রশ্নে সরগরম খাগড়াছড়ি জনপদ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, “এটি শুধু দায়িত্ব পরিবর্তনের বিষয় নয়, বরং পার্বত্য রাজনীতির একটি মোড় ঘোরানো ঘটনা।”

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত শেফালিকা ত্রিপুরা জেলা পরিষদের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করবেন। এখন দেখার বিষয়, তিনি কীভাবে সামলান এই সংকটময় পরিস্থিতি এবং কোন পথে এগোয় খাগড়াছড়ির প্রশাসনিক ভবিষ্যৎ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির