“মানিকগঞ্জে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল ও বদর দিবসের আলোচনা সভা”
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার
মানিকগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল এবং পবিত্র বদর দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেল ৪টার দিকে শহরের ডায়মন্ড কনভেনশন সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য মাওলানা দেলওয়ার হোসাইন। তিনি বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ যুদ্ধের মাধ্যমে সত্য ও মিথ্যার লড়াইয়ে ইসলামের বিজয়ের পথ সুদৃঢ় হয় এবং মানবজাতির কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়।
তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কখনো যুদ্ধকে উৎসাহিত করেননি। তবে তৎকালীন অত্যাচার ও ষড়যন্ত্রের প্রেক্ষাপটে ইসলাম ও মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। তিনি বদর দিবসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমীর অ্যাডভোকেট আনোয়ার হোসাইন, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সেক্রেটারি শাহানুর ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয় এবং পরে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply