“মুন্সীগঞ্জে খোলা অবস্থায় ইফতার সামগ্রী বিক্রি করায় ব্যবসায়ীকে ২০০০ টাকা জরিমানা”
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি-হারুন রশীদ শেখ
আজ শনিবার (৭ই মার্চ) বিকাল সাড়ে তিনটা থেকে পাচটা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক মুন্সীগঞ্জ জেলার সদর উপজেলার সুপার মার্কেট, পঞ্চসার, মিরেরশরাই ও লঞ্চঘাট এলাকায় ইফতার সামগ্রীর দোকানে মনিটরিং করা হয়।
ব্যবসায়ীদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ইফতারের খাদ্য দ্রব্য প্রস্তুত করবার ও ঢেকে রেখে বিক্রি করবার নির্দেশনা দেয়া হয়। খাবারে ননফুডগ্রেড রঙ, হাইড্রোজ না মেশানোর জন্য নির্দেশনা দেয়া হয়।
পঞ্চসার চৌরাস্তায় কৃষ্ণ সুইটমিটে মনিটরিং কালে দেখা যায় যে, অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় ইফতারের খাদ্য সামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। দোকান টির মালিক কৃষ্ণ ঘোষকে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং খাদ্য সামগ্রী ঢেকে রাখবার নির্দেশনা দেয়া হয়।
মিরেরশরাই এলাকায় নাসির হোটেলে মনিটরিং কালে দেখা যায় যে, অস্বাস্থ্যকর পরিবেশে খোলা অবস্থায় ইফতারের খাদ্যসামগ্রী প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে। দোকান টির মালিক মোঃ নাসির কে দুই হাজার টাকা জরিমানা করা হয় এবং খাদ্য সামগ্রী ঢেকে রাখবার নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ, সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি টিম।
Leave a Reply