1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“জাবিতে ছাত্রশক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২১ জন দেখেছেন

“জাবিতে ছাত্রশক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত”

মো: শাকিল হোসাইন জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, “জাহাঙ্গীরনগর বরাবরের মতোই আন্দোলন সংগ্রামের এক দূর্গ। অতীতে ও বর্তমানে যেকোনো আন্দোলন-সংগ্রামে জাহাঙ্গীরনগর সর্বদাই সামনের সারিতে অংশ নিয়েছে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দীন আয়ান বলেন, “ইফতার ও দোয়া মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার একটি উপলক্ষ। আমরা এধরণের সামাজিক অংশগ্রহণমূলক কাজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনদের মধ্যে সৌহার্দ্য ও সহমর্মিতার পরিবেশ গড়ে উঠবে বলে প্রত্যাশা করি।”

ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ছাত্রশক্তির নেতাকর্মী, সাংবাদিক ও অন্যান্য সামাজিক কর্মীরা উপস্থিত ছিলেন। ইফতার শুরুর পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির