1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“জলবায়ু পরিবর্তনের হুমকিতে পাহাড়: মাটিরাঙ্গায় সংলাপে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় নেটওয়ার্ক শক্তিশালী করার আহ্বান”

  • আপডেট : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৫০ জন দেখেছেন

“জলবায়ু পরিবর্তনের হুমকিতে পাহাড়: মাটিরাঙ্গায় সংলাপে জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় নেটওয়ার্ক শক্তিশালী করার আহ্বান”

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ জোরদার করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ মার্চ) সাড়ে ১১টায় মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে এসটি-এনআরএম প্রকল্পের আওতায় জাবারাং কল্যাণ সমিতির আয়োজনে এবং টেবটেব্বা ফাউন্ডেশনের সহযোগিতায় এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে পার্বত্য চট্টগ্রামে জলবায়ু পরিবর্তন ও জীববৈচিত্র্য সংরক্ষণে স্থানীয় জনগণের নেটওয়ার্কসমূহের ভূমিকা ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম প্রাকৃতিক সম্পদ, বনভূমি ও জীববৈচিত্র্যে সমৃদ্ধ একটি অঞ্চল। কিন্তু বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে এই অঞ্চলে অনিয়মিত বৃষ্টি, খরা, ভূমিধস, বন উজাড় এবং জীববৈচিত্র্যের হুমকি ক্রমেই বাড়ছে। এর ফলে স্থানীয় জনগণের কৃষি, খাদ্য নিরাপত্তা এবং জীবিকা সরাসরি ঝুঁকির মুখে পড়ছে।
তারা আরও বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর ঐতিহ্যগত জ্ঞান, অভিজ্ঞতা এবং সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য স্থানীয় নেটওয়ার্ককে শক্তিশালী করা, সচেতনতা বৃদ্ধি করা এবং পরিবেশবান্ধব কৃষি ও টেকসই সম্পদ ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সরকার, স্থানীয় জনগোষ্ঠী, সামাজিক সংগঠন এবং উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে পাহাড়ের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেতনতা বাড়াতে স্থানীয় সংগঠনগুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, মাটিরাঙ্গা
রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা তৌহিদুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, স্থানীয় নেটওয়ার্ক সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সংলাপে অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য সংরক্ষণ, টেকসই কৃষি ব্যবস্থা, বন ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং স্থানীয় জনগণের অধিকার ও অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। পাশাপাশি পার্বত্য অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণ এবং স্থানীয় পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির