1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাত ৩ আসামি গ্রেফতার”

  • আপডেট : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৭৮ জন দেখেছেন

“সিলেট উত্তরা পেট্রোল পাম্পে কর্মচারীকে ছুরিকাঘাত ৩ আসামি গ্রেফতার”

​মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধিঃ

​সিলেট নগরীর চৌকিদেখীস্থ মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে সিরিয়াল ভেঙে তেল নেওয়াকে কেন্দ্র করে পাম্প কর্মচারী মিঠু গোয়ালাকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র।
​গ্রেফতারকৃতরা হলেন— সিলেট নগরীর চৌকিদেখী এলাকার আব্দুল মান্নানের ছেলে মো. ফাহিম আহমদ (২১), ফয়েজ আহমদের ছেলে তামিম আহমদ (১৯) ও মৃত আব্দুল জব্বার বাবলুর ছেলে তানজিম আহমদ সজীব (১৯)।
​পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) বিকেলে ইফতারের ১৫-২০ মিনিট আগে চৌকিদেখী এলাকার মেসার্স উত্তরা পেট্রোলিয়াম পাম্পে মোটরসাইকেলে তেল নিতে আসেন কয়েকজন যুবক। সিরিয়াল ভেঙে আগে তেল নিতে চাইলে পাম্প কর্মচারী মিঠু গোয়ালা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা তার ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। এ ঘটনায় পাম্পের কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন।
​মামলার প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সৌমেন মৈত্রের নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে মামলার এজাহারভুক্ত এই তিন আসামিকে গ্রেফতার করে। সিলেট এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) সৌমেন মৈত্র জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির