“ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় সাফল্য: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী”
ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের অনেক বড় সাফল্য বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় নাটোরের লালপুরের গৌরীপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রতিমন্ত্রী বলেন, পাঁচটি ভাগে ভাগ করে ক্রমান্বয়ে ফ্যামিলি কার্ডগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এই মুহূর্তে ঈশ্বরদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের যে মানুষগুলোর জন্য অত্যন্ত প্রয়োজন, তাদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে গেছে এবং কার্ডের টাকাও পৌঁছে গেছে। বর্তমান সরকারের যে নির্বাচনি ইশতেহার ছিল, সেই প্রতিশ্রুতির একটি অংশ সম্পন্ন করেছে সরকার।
তিনি আরও বলেন, কে কোন দল করছেন, কে কোন ধর্ম অবলম্বন করছেন, কে কার অনুসারী আছেন, কোন কিছুই এই কার্ড প্রাপ্তির পথে বাধা হবে না। প্রত্যেকে পরিবারের একজন নারী সদস্য হিসেবে, একটি পাঁচ সদস্য বিশিষ্ট পরিবারের কর্তৃপক্ষ হিসেবে এই কার্ড পাওয়ার অধিকার রাখবেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী দাবি করেন, সারা বাংলাদেশে একযোগে যখন এই কার্ড শুরু হবে, তখন এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দেশের অর্থনীতিকে সচল করে রাখবে। পাশাপাশি যখন আমরা একটি পরিবারের নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে পারবো, পরিবারের নারী সদস্যকে মানসিকভাবে স্বাবলম্বী করতে পারবো, তখন আমরা এগিয়ে
Leave a Reply