1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“বসতবাড়ি, গোয়ালঘর পুড়ে ছাই; গবাদিপশুসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি”

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ১২২ জন দেখেছেন

“বসতবাড়ি, গোয়ালঘর পুড়ে ছাই; গবাদিপশুসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি”

বখতিয়ার উদ্দীন,উপজেলা প্রতিনিধি তালা,সাতক্ষীরা

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটা সংলগ্ন খলিষখালী ইউনিয়নের কাটাখালী গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি অসহায় পরিবারের বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টা ১৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কাটাখালী গ্রামের মৃত গহর আলীর পরিবারের বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বসতঘর, রান্নাঘর ও গোয়ালঘরে। আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ এখনো জানা যায়নি। তবে এলাকাবাসীর ধারণা, গোয়ালঘরে মশা তাড়ানোর জন্য জ্বালানো কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
অগ্নিকাণ্ডে বসতবাড়ি, রান্নাঘর ও গোয়ালঘর সম্পূর্ণ পুড়ে যায়। এতে একটি গরু, দুটি ছাগল এবং বেশ কিছু হাঁস-মুরগি আগুনে পুড়ে মারা যায়। এছাড়া ঘরে গচ্ছিত গরু বিক্রির জন্য তিলে তিলে জমানো প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা আগুনে পুড়ে যায়। সবমিলিয়ে প্রায় ১০ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পরিবার সূত্রে জানা যায়, মৃত গহর আলীর পরিবারে তার স্ত্রী, দুই মেয়ে, তিন ছেলে ও দুই জামাইসহ মোট আটজন সদস্য রয়েছেন। তাদের নিজস্ব কোনো জমিজমা নেই। দুই জামাই স্থানীয় ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। গহর আলীর স্ত্রী গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করে কোনো রকমে সংসার চালাতেন। অগ্নিকাণ্ডে তাদের শেষ সম্বলটুকুও পুড়ে যাওয়ায় পরিবারটি এখন দিশেহারা হয়ে পড়েছে।
অগ্নিকাণ্ডের পরপরই তালা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে কর্তৃপক্ষ গাড়ি পাঠানোর কথা জানায়। কিন্তু দীর্ঘ সময় পার হলেও ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে না পৌঁছালে পুনরায় যোগাযোগ করা হয়। তখন জানানো হয়, সাতক্ষীরা থেকে আসা গাড়ি পাটকেলঘাটা বাজার পর্যন্ত গিয়ে স্থানীয় কারও কাছ থেকে আগুন নিয়ন্ত্রণে এসেছে এমন তথ্য পেয়ে ফিরে গেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর দাবি, ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই কমানো সম্ভব হতো।
এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাটকেলঘাটা থানা পুলিশ পরিস্থিতি পরিদর্শন করে। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় এলাকাবাসী আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছিল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির