1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মুন্সীগঞ্জে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষন ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার”

  • আপডেট : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৬৭ জন দেখেছেন

“মুন্সীগঞ্জে চকলেট খাওয়ার প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষন ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি-হারুন রশীদ শেখ

মুন্সীগঞ্জের  শ্রীনগরে ৫ বছর বয়সী এক শিশু ধর্ষণের ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্ত মো. জিসানকে (২০) সিরাজদীখান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১১ মার্চ) রাত পৌনে ১টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে সকালে আদালতের মাধ্যমে অভিযুক্ত ওই যুবককে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

গ্রেফতার জিসান শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও গ্রামের মনির হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার বীরতারা ইউনিয়নের চারিগাঁও সাকিনস্থ এক বাড়িতে ৫ বছরের এক মেয়ে শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে অভিযুক্ত তাদের টিনের চৌচালা বসত ঘরের ভিতরে নিয়ে ধর্ষণ করে জিসান। শিশুটি চিৎকার শুরু করলে ধর্ষক দরজা খুলে দ্রুত পালিয়ে যায়। ভিকটিমকে চিকিৎসার জন্য তার পরিবার দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়। ভিকটিম বর্তমানে আশঙ্কামুক্ত।

পুলিশ জানিয়েছে, ঘটনার দিন রাতেই খবর পেয়ে শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিঞার নেতৃত্বে একটি চৌকস টিম ঘটনা সংশ্লিষ্ট সকল তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে খুব দ্রুততম সময়ে ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত আসামি জিসানকে সিরাজদীখান থেকে গ্রেফতার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির