1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
“বন্ধু মানব কল্যাণ ফাউন্ডেশনের ৩য় ফ্রি মেডিকেল ক্যাম্পিং সম্পন্ন” ঘোড়াঘাটে আমন ধানের বাম্পার ফলন, কৃষকদের মুখে খুশির হাসি। বালিয়াকান্দিতে অনলাইন জন্ম নিবন্ধন ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন” বদলগাছীতে ভিপি সম্পত্তি নিয়ে সংঘর্ষ, ৫ দিন পর আহত মাসুদ রাজশাহী মেডিকেলে মৃত্যু জাবির ২১ হলে কম্পিউটার দিল জাকসু, ভবিষ্যতে ল্যাব স্থাপনের পরিকল্পনা “দক্ষিণখানে সড়ক দুর্ঘটনায় আন-নাহদা মডেল মাদরাসার ৩ ছাত্রী আহত” ধনবাড়ীতে ” নগদ উদ্যোক্তা সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা -২০২৬” অনুষ্ঠিত” মানিকগঞ্জে ঘিওরে ড্রেজার লিমনের দাপটে হুমকি মূখে বাজার ও কৃষি জমি। বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন ঘোড়াঘাটে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ আব্দুল কুদ্দুস প্রয়োজন সরকারের সাহায্য ও সহযোগিতা ।

“চাঁদপুরে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, জলাবদ্ধতায় দুর্ভোগ”

  • আপডেট : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১৪০ জন দেখেছেন

“চাঁদপুরে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, জলাবদ্ধতায় দুর্ভোগ”

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর জেলা প্রতিনিধি:

টানা দুইদিনের বৃষ্টিতে চাঁদপুরে বেড়েছে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও নিম্নাঞ্চলের বাসিন্দারা।

মঙ্গলবার (৮ জুলাই) থেকে ভারি বৃষ্টিপাতের কারণে চাঁদপুর শহরে নীচু এলাকা ও বিভিন্ন উপজেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।

বুধবার (৯ জুলাই) সকালে এলাকা ঘুরে দেখা গেছে, শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড, তালতলা, নাজিরপাড়া, পালপাড়া, আলিমপাড়া, রহমতপুর কলোনিসহ বেশ কিছু সড়কে জলাবদ্ধতা রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে ওই এলাকার বাসিন্দারা।

এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলো ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতার শিকার স্থানীয় বাসিন্দারা।

শহরের বিষ্ণুদী এলাকার ব্যবসায়ী বেলাল হোসাইন বলেন, ‘দোকানের সামনে হাঁটুপানি জমেছে। ক্রেতা আসছে না। বৃষ্টি এমনভাবে চলতে থাকলে দোকানে পানি ঢুকে যাবে।’

শহরের মিশন রোড এলাকার বাসিন্দা আলম খান বলেন, টানা বৃষ্টিতে শহরের ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত এবং শ্রমিকরা কাজে যেতে পারছে না।

এদিকে টানা বৃষ্টিতে জেলার গ্রামীণ সড়কগুলোর ক্ষয়ক্ষতির পাশাপাশি শাহরাস্তি ও ফরিদগঞ্জ উপজেলায় গেল বছরের মতো জলাবদ্ধতার শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

অন্যদিকে যাত্রী সংকটে লঞ্চ চলাচলেও সিডিউল বিপর্যয় হয়েছে। যাত্রীর অভাবে ২ থেকে ৩ ঘণ্টার ব্যবধানে  ছাড়ছে চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ।

চাঁদপুর জেলা আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব জানান, আজ সকাল ৬টা পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় ১২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ বুধবার সকাল ৯ টায় তা বেড়ে ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত  রেকর্ড হয়েছে। বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির