1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত”

  • আপডেট : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ৯৮ জন দেখেছেন

“পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত”

বখতিয়ার উদ্দীন,উপজেলা প্রতিনিধি,তালা.সাতক্ষীরা,

সাতক্ষীরা জেলার তালা উপজেলার পাটকেলঘাটায় সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পর কুমিরা ইউনিয়নের মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ ফরহাদ হোসেন সাতক্ষীরা সদর উপজেলার আমতলা কাঠিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মরহুম আব্দুর রাজ্জাক কন্ট্রাক্টর। জানা যায়, তিনি সাতক্ষীরা থেকে বাসযোগে পাটকেলঘাটায় এসে সেখান থেকে ভ্যানযোগে যশোর জেলার কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে অবস্থিত তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাটকেলঘাটা থেকে ভ্যানে করে যাওয়ার সময় অভয়তলা মেলেকবাড়ি কোনারবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। ট্রাকটি পাটকেলঘাটার মজুমদারদের মালিকানাধীন বলে স্থানীয়রা জানান। ট্রাকটির নম্বর যশোর ট-১১-৩২৬৩। ধাক্কার ফলে ফরহাদ হোসেন ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তার মাথা ও বুকের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি।
জানা গেছে, নিহত ফরহাদ হোসেনের পাঁচ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার আকস্মিক মৃত্যুর খবরে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির