“মরহুম মুহাম্মদ আলী (কিসলু) এর রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত”
আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি টাংগাইল
টাংগাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের কদমতলী গ্রামের কিংবদন্তি এক মহাপুরুষ মুহাম্মদ আলী (কিসলু) এর রুহের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার ১৩ই মার্চ ২০২৬।
তিনি, টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক প্রথমবারের নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। সাবেক ৩ বারের বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন এই কিংবদন্তি নেতা । মুহাম্মদ আলী কিসলু ১৯ এপ্রিল ২০২৪ শুক্রবার সকালে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট হাসপাতালে পরলোক গমন করেন। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।
তিনি অসংখ্য মসজিদ, মাদরাসা, স্কুল, কলেজ, এতিমখানা, ও অসহায় গরীব মানুষকে অনেক আর্থিক সহায়তা দিয়ে ধনবাড়ীবাসীর মন জয় করেন। তিনি সাধারণ মানুষের হৃদয় এমন ভাবে জায়গা করে নিয়েছিলেন এই মহামানব।
বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
Leave a Reply