1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“মাদারীপুর হতে মুন্সীগঞ্জেে এসে মাদক বিক্রি ৩৯৫ ইয়াবাসহ আটক ২”

  • আপডেট : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১৭৮ জন দেখেছেন

“মাদারীপুর হতে মুন্সীগঞ্জেে এসে মাদক বিক্রি ৩৯৫ ইয়াবাসহ আটক ২”

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ী প্রতিনিধি- হারুন রশিদ শেখ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা মূল্যের ৩৯৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শনিবার (১৪ মার্চ ২০২৬) সকাল ১১টা ১০ মিনিটের দিকে র‌্যাব-১০ এর সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লৌহজং থানার চন্দ্রের বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

গ্রেফতারকৃতরা হলেন—মাদারীপুর সদর উপজেলার পূর্ব হাউসদি গ্রামের মৃত কুদ্দুস সিকদারের ছেলে মো. জুয়েল সিকদার (৩০) এবং শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া গ্রামের আব্দুস সালাম বাঘার ছেলে নুরুল ইসলাম বাঘা ওরফে দ্বীন ইসলাম (২৩)।

র‌্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে ৩৯৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ১৮ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সীগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও জব্দকৃত মালামালসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে বলা হয়, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে এবং সামাজিক অস্থিরতা সৃষ্টি করছে। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির