“শিবালয়ে অবৈধভাবে মাটি কাটায় মোবাইল কোর্টের অভিযান, ১ লাখ টাকা জরিমানা”
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার মানিকগঞ্জ
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার ইছাইল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অবৈধভাবে মাটি কাটার দায়ে ঢাকিজোড়া গ্রামের আতিকুর রহমান (৩৫)-কে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তাকে সতর্ক করা হয়েছে।
অভিযানে একটি মামলার নিষ্পত্তি করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ রক্ষা এবং জনস্বার্থে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply