“ঘোড়াঘাটে ব্যাংক কর্মকর্তার দারা সাংবাদিক ও যুবক লাঞ্ছিত হওয়ার অভিযোগ”
মোঃ কায়সার হাবিব পাপ্পু, ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা চত্বরে অবস্থিত পল্লী সঞ্চয় ব্যাংক-এর শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেনের আচরণ ঘিরে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় এক সাংবাদিক ও এক যুবকের সঙ্গে দুর্ব্যবহার ও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে ওই শাখা ব্যবস্থাপকের বিরুদ্ধে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে স্থানীয় ৫ – ৬ জন গণমাধ্যম কর্মী চড়াও হওয়ার বিষয়টি জানতে চাইলে তাদের উপরও চড়াও হন ওই কর্মকর্তা। এর আগে গেল রোববার এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি সুলতানা কবির ও ভুক্তভোগী প্রকাশ সাহাকে হেনস্তা করেন ওই কর্মকর্তা। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
হেনস্থার শিকার প্রকাশ সাহা জানান, সম্প্রতি একটি লিগ্যাল নোটিশ পাঠায় ব্যাংক কর্তৃপক্ষ। ঋণ গ্রহনের একটি লিগ্যাল নোটিশ পাওয়ায় আমি বিচলিত হয়ে পড়ি। কেননা আমি কখনো ঋণ গ্রহন করিনি। কিন্তু আমার বৌদি ৪ – ৫ বছর আগে ওই ব্যাংক থেকে ঋণ নেন। সেখানে আমার দাদার নামের পরিবর্তে আমার আমার আসায় স্থানীয় বড় ভাই সাংবাদিক সুলতান কবিকে নিয়ে ওই শাখায় যাই। গ্রাহকসেবা সংক্রান্ত বিষয় জানতে চাইলে শাখা ব্যবস্থাপক হঠাৎ উত্তেজিত হয়ে ওঠেন। এ সময় তিনি আমার সাথে উচ্চস্বরে কথা বলেন। উচ্চস্বরের কারণ জানতে চাইলে ওই ম্যানেজার সাংবাদিক ভাইয়ের সাথেও অসৌজন্যমূলক আচরণ করেন।
এ নিয়ে সাংবাদিক সুলতান কবির জানান, নামের ভুলের বিষয়টি জানতে চাইলে ব্যাংক ম্যানেজার উত্তেজিত হয়ে চড়াও হন প্রকাশ সাহার উপর। তখন আমি খুব স্বাভাবিক ভাবে ভুলের বিষয়টি আবারো ওনাকে বলতে গেলে আমাকে দালাল বলে গালিদেন। এ নিয়ে আজকে আবারো ৪ – ৫ জন গণমাধ্যম কর্মীকে নিয়ে গিয়ে আমাকে দালাল বলার কারণ জানতে চাইলে ওই ব্যক্তি আবারো গণমাধ্যম কর্মীদের উপর চড়াও হন।
তিনি আরও জানান, একটি রাষ্ট্রীয় আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তার কাছ থেকে এ ধরনের আচরণ কাম্য নয়। আমাদের সাথেই যদি ওনি এই আচারণ করেন তাহলে বাকী অন্যদের সাথে নাজানি আরও কেমন আচারণ করেন?
ঘোড়াঘাট পল্লী সঞ্চয় ব্যাংক-এর শাখা ব্যবস্থাপক মনোয়ার হোসেনের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে প্রথম দিকে অস্বীকার করেন। পরে তিনি বলেন, গতকাল আমার ছেলের পরীক্ষার ফরমফিলাপের সমস্যার কারণে মাথা ঠিক ছিল না। তাহলে বাড়ীর রাগ অফিসে দেখাবেন? এমন প্রশ্নে আবারও রেগে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন- আপনারা আসছেন টাকা পরিশোধ করেন, বলে তার চেয়ার থেকে উঠে যান।
এ বিষয়ে দিনাজপুর পল্লী সঞ্চয় ব্যাংক আঞ্চলিক অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ভিডিও পাঠান আমরা মৌখিক ভাবে তাকে সতর্ক করবো। অপরদিকে সেবা গ্রহীতা লিখিত অভিযোগ দিলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি। এখানেও এ কর্মকর্তার দায়সারা মনোভাব প্রকাশ পাওয়া যায়।
তারিখ ১৭-০৩-২৬ ইং ।
Leave a Reply