“খাল খননের মাধ্যমে মানুষের ভাগ্য বদলাবে: বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা”
মানিকগঞ্জ প্রতিনিধি,মাহাবুব আলম তুষার
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার দেশব্যাপী বিশাল খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই উদ্যোগ সফল হলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য চাষের প্রসারের মাধ্যমে কৃষকের ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
সোমবার সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকহাপানিয়া গ্রামে আয়োজিত খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণা করে বলেন,শহীদ জিয়া নিজ হাতে কাশাদহ খালের খনন কাজ উদ্বোধন করেছিলেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সেই স্মৃতিবিজড়িত খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাল খনন উদ্বোধনের পর বিমানমন্ত্রী পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাট পরিদর্শনে যান। সেখানে তিনি যাত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর নির্দেশ দেন।
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন,যাত্রীদের কোনো প্রকার হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। রাস্তায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার দেশব্যাপী বিশাল খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এই উদ্যোগ সফল হলে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাবে এবং মৎস্য চাষের প্রসারের মাধ্যমে কৃষকের ভাগ্যে ইতিবাচক পরিবর্তন আসবে।
সোমবার সকালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার তালুকহাপানিয়া গ্রামে আয়োজিত খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তার বক্তব্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিচারণা করে বলেন, শহীদ জিয়া নিজ হাতে কাশাদহ খালের খনন কাজ উদ্বোধন করেছিলেন। আমরা আশা করছি, প্রধানমন্ত্রী তারেক রহমান শিগগিরই সেই স্মৃতিবিজড়িত খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস.এ. জিন্নাহ কবির, জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা এবং পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আখতারুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাল খনন উদ্বোধনের পর বিমানমন্ত্রী পাটুরিয়া ও আরিচা ফেরি ঘাট পরিদর্শনে যান। সেখানে তিনি যাত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে কঠোর নির্দেশ দেন।
মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, যাত্রীদের কোনো প্রকার হয়রানি বা অতিরিক্ত ভাড়া আদায় সহ্য করা হবে না। রাস্তায় চাঁদাবাজি বন্ধে প্রশাসনকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে।
Leave a Reply