1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“নিখোঁজের ৪ দিন পর বাড়ির পাশ থেকে শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার”

  • আপডেট : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১০৫ জন দেখেছেন

“নিখোঁজের ৪ দিন পর বাড়ির পাশ থেকে শিশুর অর্ধ
গলিত লাশ উদ্ধার”

পলাশ পাল, জেলা প্রতিনিধি

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে গত ১৮ মার্চ নিখোঁজের ৪ দিন পর শাহিন মিয়া(৩) নামের এক শিশুর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার বাহাদুরপুর গ্রামে শিশুটির বাড়ি থেকে অল্প দূরত্বের একটি গর্ত থেকে তার অর্ধ গলিত লাশ আজ ১৮ই মার্চ বুধবার উদ্ধার করা হয়। বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।উদ্ধারকিত
শাহিন মিয়া উপজেলার বাহাদুরপুর এলাকার মোছা: ঝর্ণা আক্তারের ছেলে।
অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু শাহিন গত ১৪ মার্চ বিকাল আনুমানিক ৪টার দিকে বাড়ির পাশের উঠানে অন্য সাথীদের নিয়ে খেলাধুলায় ব্যস্ত ছিল।কিন্তু খেলা শেষে অন্য শিশুরা বাড়িতে ফিরে এলেও শাহীন বাড়িতে না আসায় অনেক খোঁজাখুঁজির পর আতঙ্কিত মা বাদী হয়ে বারহাট্টা থানায় একটি নিখোঁজের জিডি করেন। নিখোঁজের ৪ দিন পর আজ সকালে বাড়ির বাড়ির পাশের প্রায় ১কিলো দূরে একটি গর্তে এলাকাবাসী শিশুটির অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গর্ত থেকে শিশুটির প্রায় অর্থগলিত লাশ উদ্ধার করে।
বারহাট্টা থানার ওসি নাজমুল হাসান জানান, নিখোঁজ শিশুটির তথ্য পেয়ে বারহাট্টা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গর্ত থেকে অর্ধগলিত শিশুটির লাশটি উদ্ধার করে।তবে শিশুটির পরিবার এখনও এ ব্যাপারে কোন অভিযোগ দেয়নি।অভিযোগ পেলে খুব দ্রুতই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির