1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“দুই ভাই কে ইয়াবা সহ গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৩ জন দেখেছেন

“দুই ভাই কে ইয়াবা সহ গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ”

মোঃ কায়সার হাবিব পাপ্পু ঘোড়াঘাট,দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে ঈদকে সামনে রেখে মাদক বিক্রির সময় দুই সহোদরকে একশ দুই পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার (১৮ মার্চ) বিকাল ৪ টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজারে এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার জালকাটা মগলিসপুর এলাকার আব্দুল হালিমের দুই ছেলে মওলা মিয়া (২৫) এবং আব্দুল আলিম (২২)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহনাফ তাহমিদ পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে, আসন্ন ইদকে কেন্দ্র করে চাহিদা বাড়ায় ঢাকার মোহাম্মদপুর থেকে ইয়াবা সংগ্রহ করে এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসে। তবে তাদের পরিকল্পনা নস্যাৎ করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “ঈদকে সামনে রেখে মাদক কারবারিরা সক্রিয় হয়ে ওঠে। তাদের দমন করতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।” এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটককৃতদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে
তারিখ-১৯-০৩-২৬ ইং ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির