“স্বেচ্ছায় রক্তদান ‘ মধুপুর ধনবাড়ী ঘাটাইল টাংগাইল এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ”
আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি টাঙ্গাইল
‘ স্বেচ্ছায় রক্তদান ‘ মধুপুর ধনবাড়ী ঘাটাইল টাংগাইলের উদ্যোগে মধুপুর উপজেলার টেকিপাড়া, জটাবাড়ী, দত্তবাড়ী, টেংরি উত্তর পাড়া চাড়ালজানি গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি- মো: ইমরান হাসান এবং সাধারণ সম্পাদক- সুমন আহমেদ। এসময় আরো উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের স্বেচ্ছাসেবী সদস্যগণ । সংগঠনের নিজেস্ব অর্থায়নে একটা করে পেকেট উপহার হিসেবে দেওয়া হয়েছে । পেকেটের মধ্যে ছিলো লাচ্চা সেমাই, চিনি, দুই পেকেট পাউডার দুধ ইত্যাদি। এই ঈদ উপহার প্রায় ২০০( দুইশত ) হতদরিদ্র পরিবারের হাতে তুলে দিয়েছে ।
Leave a Reply