1. admin@dainikswadesherkantha.com : ADMIN :
  2. jakirjnu65@gmail.com : Admin : Admin
  3. Sajuahmedbd97@Gmail.com : Saju Ahmed : Saju Ahmed
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঘোড়াঘাটে প্রতারণা ও চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার” বালিয়াকান্দিতে ৩৪৫ পিস ইয়াবা ও হেরোইনসহ দুইজন আটক” কালীপূজা ঘিরে নেত্রকোনায় পুলিশের সর্বাত্মক নিরাপত্তা প্রস্তুতি” “১০ দিন পর অপহরণকারীদের কবল থেকে ফিরলেন কলেজশিক্ষার্থী রিদওয়ান লটারি নিয়ে প্রশ্নের পাহাড়, রংপুরের গঙ্গাচড়া থেকে স্ট্যান্ড রিলিজ উপসহকারী প্রকৌশলী” ‎ লালপুর বাজারের রাস্তা-ফুটপাত দখলমুক্ত করতে কঠোর আল্টিমেটাম, না সরলে চলবে অভিযান” আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে, আরেক দল জুলাই নিয়ে ব্যবসা করছে: ধর্মমন্ত্রী কায়কোবাদ। মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন। বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন  সাংবাদিক আলিফ হত্যা: ১৫ দিনের মধ্যে অভিযোগপত্র, ৯০ দিনে বিচার দাবি”

“সুন্দরগঞ্জে ৪ হাজার কেজি ভিজিএফের চাল মজুত থানায় মামলা”

  • আপডেট : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৭৯ জন দেখেছেন

“সুন্দরগঞ্জে ৪ হাজার কেজি ভিজিএফের চাল মজুত থানায় মামলা”

‎ফিরোজ কবির উপজেলা প্রতিনিধি সুন্দরগঞ্জ

‎গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়দের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য নির্ধারিত ভিজিএফের চাল কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখার অভিযোগে এক দিনমজুরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করা হয়েছে।
‎অভিযুক্ত আবদুল মজিদ মিয়া (৩৭) উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের কিশামত হলদিয়া গ্রামের মৃত আবদুল জলিল মিয়ার ছেলে।
‎বুধবার (১৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম। তিনি জানান, মঙ্গলবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মশিয়ার রহমান বাদী হয়ে থানায় মামলাটি দায়ের করেন।
‎পুলিশ জানায়,আবদুল মজিদ মিয়ার বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ ভিজিএফের চাল উদ্ধার করা হয়। উদ্ধার করা চালের মধ্যে ৭২টি বিভিন্ন রঙের প্লাস্টিকের বস্তায় মোট ৪ হাজার ১৩৩ কেজি চাল পাওয়া গেছে। বর্তমানে চালগুলো থানায় পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
‎ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান ।
‎

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ধরনের আরও সংবাদ
© সর্বস্বত্ত্ব সংরক্ষিত দৈনিক স্বদেশের কণ্ঠ কর্তৃপক্ষ
আইটি সহযোগিতায়: আব্দুল্লাহ ফাহাদ জাকির